বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

amarsurma.com

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের বিসারী ঘাট এলাকা থেকে পোনে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে। তার নাম মো. আব্দুল শুক্কুর (৪১), সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার নবগ্রাম খন্দকার পাড়ার মো. ইব্রাহিম’র পুত্র। পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এসআই অরুপ তালুকদার ও মো. মোহসীন’র নেতৃত্বে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের একটি অভিযানিক দল শহরের ফিসারী ঘাট এলাকার হোটেল মেহেদীর সামনের রাস্তা থেকে বৃহস্পতিবার রাতে ৭’শ ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে। তার দেহ তল্লাশী চালিয়ে এইসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আটক মাদক বেপারীর অপর সহযোগী আঞ্জু মিয়া (৪০) কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়তে সক্ষম হয়। পালিয়ে যাওয়া আঞ্জু মিয়াও রাঙ্গুনীয়ার বাসিন্দা বলে পুলিশ অবগত হয়েছে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়। আটক ব্যক্তিকে শুক্রবার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেন। এটি চলতি বছরের সবচেয়ে বড় মাদকের চালান আটকের ঘটনা।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com