শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

নাসিক’র ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষ হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকে তৈমুর আলম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দেয়ালঘড়ি প্রতীকে এ বি এম সিরাজুল মামুন, হাতপাখা প্রতীকে মাছুম বিল্লাহ, হাতঘড়ি প্রতীকে রাশেদ ফেরদৌস, বটগাছ প্রতীকে মো. জসিম উদ্দিন ও ঘোড়া প্রতীকে কামরুল ইসলাম (ঘোড়া) মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দিয়ে নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে বিজয়ী হব। নৌকা জিতবেই। জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত।’
সকালে নগরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তৈমুর আলম খন্দকার। তিনি ভোট দেওয়ার পর বলেছেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব।’
এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। ভোটগ্রহণ শেষ হওয়ার আধঘণ্টা আগে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ভোট দিতে আসেন।
উল্লেখ্য, নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার দিনভর তাদের ভোটাধিকার প্রয়োজন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com