শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
যশোরের শীর্ষ আলেম মাও. আবুল খায়ের ইন্তেকালে জমিয়তের শোক

যশোরের শীর্ষ আলেম মাও. আবুল খায়ের ইন্তেকালে জমিয়তের শোক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলার সভাপতি, যশোর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, যশোর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা আবুল খায়ের সাহেব আজ রাত ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। নেতৃদ্বয় এক শোকবার্তায় বলেন, মাওলানা আবুল খায়ের রহ. ছিলেন সদরে জমিয়ত আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর খুবই আস্থাভাজন ব্যক্তি। জমিয়তের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর ইন্তেকালের জাতি একজন দরদি ও কর্মবীর আলেমকে হারালো। নেতৃদ্বয় আল্লাহ পাকের দরবারে মরহুমের ইলমী ও দ্বীনি খেদমতগুলো কবুল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবংশোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাদ জোহর যশোর বাস স্ট্যান্ডে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনীতিবিদ, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

তিনি তিনদশকের অধিক সময় উক্ত মসজিদের ইমাম ও খতিব এবং পাশের দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করছিলেন। তিনি তিন মেয়ে এবং এক ছেলে সন্তানের পিতা। জানাজায় ইমামতি করেন তার একমাত্র ছেলে হাফেজ নোমান যশোরী। জানাজা শেষে তাকে যশোর রেলওয়ে স্টেশন মাদ্রাসায় দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com