বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকাল

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকাল

amarsurma.com

আমার সুরমা ডটকম:

হেফাজতে ইসলাম এর নায়েবে আমীর, সম্মিলিত ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমীরে শরীয়ত এবং দামপাড়া জামিয়া ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাওলানা জাফরুল্লাহ খান ইন্তেকাল করেছেন। আজ দুপুর ১২টায় দামপাড়া মাদরাসায় কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান গভীর শোক প্রকাশ করে বলেন এদেশ এবং জাতি তাঁর ইন্তেকালে এক সিপাহ সালারকে হারিয়েছে। তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও শোক প্রকাশ করেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাও. আব্দুর রকিব, মহাসচিব মাওলানা আব্দুল করিম।

ইন্তেকালের সময় তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা রেখে গেছেন। তাঁর দাফন ও জানাযার সংবাদ পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com