রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

দিরাইয়ের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান ৩১ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
শপথ গ্রহণকারী দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যনরা হলেন রফিনগর ইউনিয়নের শৈলেন্দ্র কুমার তালুকদার, ভাটিপাড়া ইউনিয়নের বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ, রাজানগর ইউনিয়নের জহিরুল ইসলাম জুয়েল, চরনারচর ইউনিয়নের পরিতোষ রায়, দিরাই সরমঙ্গল ইউনিয়নের মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল, করিমপুর ইউনিয়নের লিটন চন্দ্র দাস, জগদল ইউনিয়নের মোঃ হুমায়ুন রশীদ, তাড়ল ইউনিয়নের আলী আহমেদ, কুলঞ্জ ইউনিয়নের মোহাম্মদ একরার হোসেন একরাম।
এ সময় অন্যান্যের মধ্যে দিরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুর রহমান মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com