বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
বিদেশে যেতে শ্রমিকদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদেশে যেতে শ্রমিকদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

amarsurma.com

আমার সুরমা ডটকম:

শ্রমিক হিসেবে বিদেশে যেতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাপক প্রচার-প্রচারণা চালানো নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার মন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব শ্রমিকরা বিদেশে যাবেন, তারা যেন অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট অধিদফতর থেকে জেনে-শুনে বিদেশে যান। কোনোভাবেই তারা যেন দালালে খপ্পরে না পড়েন।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, এসময় তিনি শ্রমিকদের বিদেশে যেতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে গেলে ঝুঁকি থাকে না। কারণ ব্যাংক থেকে ঋণ নিলে বিদেশে যাওয়ার বিষয়ে সবকিছু যাচাই-বাছাই করেই তারা ঋণ দেন।

মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে যাওয়ার আগে শ্রমিকরা যেন অবশ্যই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংকে অবগত করে যায় এবং বিদেশে যাওয়ার জন্য যেন কেউ অতিরিক্ত টাকা না দেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com