বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

সাকিতপুর মাদরাসার ৪৬তম বার্ষিকসভা অনুষ্ঠিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

নাদিয়াতুল কুরআন হাফিযিয়া মাদরাসা সাকিতপুর ও নোয়াগাঁওয়ের ৪৬তম বার্ষিকসভা ৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। প্রবীণ আলিম মাওলানা হুসাইন আহমদ চান্দিপুরী ও নেজামুল মাদারিস সুনামগঞ্জের মহাসচিব মুফতি শফিকুল আহাদ সরদারের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ওয়ায করেন দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান।
মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমান ও মাওলানা মাছুম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ওয়ায করেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ বোর্ডের মহাসচিব ও সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বছীর, টুকদিরাই মাদরাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান শায়খে চান্দিপুরী, সৈয়দপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা শরীফুজ্জামান নেত্রকোণা, মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী বি-বাড়িয়া, মাওলানা শায়খ আনোয়ার হুসাইন সুনামগঞ্জ, মাওলানা সালমান আহমদ আফতাবী সিলেট, মজলিসপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রউফ প্রমুখ।
সভায় বিগত এক বছরের আয়-ব্যয়ের রিপোর্ট প্রকাশ করা হয়। আখেরি মুনাজাতে দেশ-বিদেশের জীবিত ও মৃত মুমিন-মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com