শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

অবাধ্য বউকে ‘আলতো করে’ পেটাতে পরামর্শ মালয়েশিয়ান নারী মন্ত্রীর

আমার সুরমা ডটকম ডেস্ক:

অবাধ্য বউকে ‘সবক’ দিতে ‘আলতো করে’ পেটাতে পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার নারী ও পরিবার কল্যাণ বিষয়ক উপমন্ত্রী সিতি জাইলাহ মোহাম্মদ ইউসুফ। তিনি বলেছেন, ‘স্বামীর উচিত স্ত্রীকে বুঝিয়ে দেওয়া যে, তিনি প্রয়োজনে কঠিন হতে পারেন। স্ত্রীর চারিত্রিক পরিবর্তন চাইলে সেটাও স্বামীর বুঝিয়ে দেওয়া উচিত। -ডেইলি মেইলে

ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এ পরামর্শ দেন তিনি। দুই মিনিটের ওই ভিডিওতে জাইলাহ ইউসুফ আরও বলেন, যেসব নারী কথা শোনেন না, তাঁদের শাসন করা উচিত স্বামীর। শাসনে কাজ না হলে তিন দিন আলাদা বিছানায় শোয়া উচিত। তারপরও স্ত্রী স্বামীর বাধ্য না হলে, স্ত্রীর গায়ে হাত দিতে পারেন স্বামী। অল্প মারধরও করতে পারেন। এর ফলে স্ত্রী অনুভব করবেন, স্বভাব পরিবর্তন না হলে স্বামী কতটা কঠিন রূপ ধারণ করতে পারেন। ভিডিওতে নারীদের প্রতি মন্ত্রী পরামর্শ দেন, স্বামী অনুমতি দিলেই কেবল তাঁর সঙ্গে কোনো বিষয়ে কথা উচিত। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, স্বামীর মর্জি বুঝে, তাঁর খাওয়াদাওয়া শেষ হওয়ার পর, যখন স্বামী অবসর সময় কাটাচ্ছেন, তখন তাঁর সঙ্গে কথা বলুন। কোনো বিষয় তোলার আগে অনুমতি চেয়ে নেবেন।

সিতি জাইলাহর এই ভিডিও বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। টিজেনদের মতে, একজন নারীর মানবাধিকার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফ। তবে শুধু নেটিজেনরাই নয়, মালয়েশিয়ার একটি মানবাধিকার সংগঠন ও নারী অধিকার নিয়ে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও ওই ভিডিও বার্তার নিন্দা জানিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com