বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

মহান ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সোমবার রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবেরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষে শ্রদ্ধা জানান যথাক্রমে মিয়া মোহাম্মদ নাঈম রহমান ও গোলাম শাহরিয়ার তালুকদার।

এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন- তিন বাহিনীর প্রধান, আইজিপি, শিক্ষামন্ত্রণালয়ের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিরোধী দলের পক্ষে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, ১৪ দলের পক্ষে ডা. দীপু মনি ও হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানান উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্যবৃন্দ। বিভিন্ন দেশের রাষ্টদূত, এটর্নি জেনারেল আবুল মোহাম্মদ আলাউদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের পক্ষে এসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসমূহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com