বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য

খনন করা হবে সুনামগঞ্জের ১৪ নদী

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

আমার সুরমা ডটকম:

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আগাম বন্যার হাত থেকে হাওর এলাকার একমাত্র বোরো ফসল রক্ষার জন্য সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ ১৪টি নদী খননে মাস্টারপ্লান করেছে সরকার। এছাড়াও ফসল রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে কজওয়ে নির্মাণ করা হবে। তিনি বলেন, দু’টি প্রকল্প বাস্তবায়ন হলে হাওরে আগাম বন্যার ঝুঁকি অনেক কমে যাবে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেলার জামালগঞ্জের পাকনার হাওরের ফসল রক্ষাবাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। হাওরে কোন প্রকল্প বাস্তবায়ন করতে হলে সমীক্ষার প্রয়োজন হয়। সমীক্ষা না করে প্রকল্প গ্রহণ করা হলে অনেক ভুল হতে পারে।

এসময় সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানূর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্তর পূর্বাঞ্চল এস এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম, শামসুদ্দোহাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে জেলার ছোট বড় ৫২টি হাওরে ৭০১টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ৫২০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে। এসব প্রকল্পে প্রাক্কালন ধরা হয়েছে ১১৭কোটি ৬৬ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com