শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

তাহিরপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যনগণের শপথ গ্রহন

amarsurma.com

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
উপজেলার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে মো. আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ আলী আহমদ মুরাদ, বাদাঘাট মো. নিজাম উদ্দিন, বালিজুরী  মো. আজাদ হোসেন, তাহিরপুর সদর জুনাব আলী, বড়দল উত্তর মো. মাসুক মিয়া,বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. ইউনুছ আলী নব নির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন করেন। শপথগ্রহন শেষে চেয়ারম্যানগণকে  ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা প্রশাসক।
শপথ গ্রহনের প্রাক্কালে নব নির্বাচিত চেয়ারম্যানগণেল উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সকল কার্যক্রমে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নের সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে, নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে। আপনাদের মাধ্যমে আমরা যেন নাগরিক সেবার মান বাড়াতে সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যকর্মীগণসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ, গেল ৭ ফ্রেব্রয়ারি সারাদেশের ন্যায় সপ্তম ধাপে (শেষ ধাপে) জেলার তাহিরপুরে ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com