বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

শ্রেণিকক্ষে বোরখা পরায় পর্নোস্টারের সাথে তুলনা!

amarsurma.com

আমার সুরমা ডটকম:

শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশের পর দাঁড়িয়ে সম্মান না করায় বোরখা পরিহিত দশম শ্রেণির এক ছাত্রীকে পর্নো স্টার মিয়া খলিফার সাথে তুলনা করে ভর্ৎসনা করেছেন এক শিক্ষক। শুধু এতেই ক্ষান্ত হননি, ছাত্রীকে পুরো একঘন্টা দাঁড়িয়ে ক্লাস করতেও বাধ্য করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ে। অপমানিত ওই ছাত্রী প্রধান শিক্ষককে ঘটনা জানালেও কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এ ঘটনায় অভিযুক্ত ইংরেজি শিক্ষক সেবক রঞ্জন দাসের শাস্তি দাবি করে রোববার সকালে বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র-ছাত্রীরা। পরে দুপুরে তড়িঘড়ি করে বিদ্যালয়ের শিক্ষক হলরুমে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। বৈঠকে নিজের ভুল স্বীকার করে শিক্ষক সেবক রঞ্জন দাস ক্ষমা প্রার্থনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী বলেন, শনিবার ইংরেজি ক্লাস নিতে সেবক স্যার ক্লাসে প্রবেশ করলে আমরা অনেকেই দাঁড়িয়ে সম্মান জানাই। পেছন দিকে বেশ কয়েকজন দাঁড়ায় নি। এরমধ্যে (ভুক্তভোগী) মেয়েটিও ছিল। স্যার পেছনে গিয়ে অশ্রাব্য ভাষায় বোরখা পরিহিত ওই ছাত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকেন ‘এখানে বোরখা পরে, হাতে পায়ে মোজা লাগিয়ে মিয়া খলিফার মতো বসে আছো! স্যারকে সম্মান করতে জানো না। এরপর তাকে দাঁড়িয়ে পুরো ক্লাস করতে নির্দেশ দেন স্যার’।
ভুক্তভোগী মেয়ের মা জানান, আমরা নিরীহ, যা হয়েছিল সেটা দশজন মিলে সমঝোতা করে দেয়া হয়েছে। এতে খুশি আছেন তারা। সালিশ ব্যক্তিত্ব আব্দুল হেকিম মোড়ল বলেন, শিক্ষক নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন বলেন, ছাত্রীকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। গার্ডিয়ানের সম্মতি নিয়ে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com