শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইসির আমন্ত্রণে ৩৯ সুশীল নাগরিকের মধ্যে উপস্থিত মাত্র ১৫ জন

ইসির আমন্ত্রণে ৩৯ সুশীল নাগরিকের মধ্যে উপস্থিত মাত্র ১৫ জন

amarsurma.com
ভোটে ১৮ দিন প্রচারযুদ্ধ: যা যা করতে মানা, ভঙ্গ হলে যে শাস্তি

আমার সুরমা ডটকম:

মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আয়োজিত সংলাপে ৩৯ জন আমন্ত্রিত অতিথির মধ্যে ১৫ জন অংশ নেন, বাকিরা আলোচনায় আসেন নি। এ সময় প্রতিনিধিদের সাথে আলোচনার শুরুতে সিইসি বলেন, নির্বাচনের প্রতি আস্থা ফেরাতে, গণতন্ত্রকে সুসংহত করতে ও মানুষকে নির্বাচনমুখী করতে চায় বর্তমান নির্বাচন কমিশন। সে উদ্দেশ্য সফল করতে সকলের সহায়তা ও পরামর্শ চায় ইসি।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসির সংলাপে অধিকাংশ আমন্ত্রিতদের অনুপস্থিতিই প্রমাণ করে নির্বাচন কমিশন নিয়ে সুশীল সমাজের আগ্রহ নেই।

আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিরা। উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা কমিশনকে সাহস নিয়ে কাজ করার আহ্বান জানান। আগামী নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয় সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে আলোচনায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com