বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

দিরাইয়ে ভয়াবহ আগুনে ক্ষতি কোটি টাকা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুর পৌণে ১টায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের দোওজ গ্রামের সারং বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে সারং বাড়ির আমিরুল ইসলাম বাপ্পুর রান্না ঘরে আগুন লাগে। তার ভাতিজি দেখে অন্যকে জানালে বাড়ির অন্য লোকজন গিয়ে দেখেন ভয়াবহ আগুনের শিখা। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাশের অন্য আরও ৬টি ঘরে আগুন লেগে যায়। সব মিলিয়ে আমিরুল ইসলাম বাপ্পুর ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এছাড়া মতিউর রহমান গৌছ মিয়ার ২০-২৫ লাখ, হাবিবুর রহমান কাচা মিয়ার ২০-২৫ লাখ, আনোয়ার সাদাতের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আগুন নেভাতে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ আগুনে চারটি ঘরের আসবাবপত্রসহ সব কিছু ভষ্ম হয়ে যায়। এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পৌরসভা মেয়রসহ ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com