সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ মার্চ) ভোরে ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বেজে ওঠে বিউগলের করুণ সুর।

সরকারপ্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে আরও একবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুকন্যা। দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে স্মৃতিসৌধে আসা বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় আয়োজনের পর সব শ্রেণি-পেশার মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। এরপর বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছেন। রাষ্ট্রীয় আয়োজন থাকায় ভোরের দিকে মানুষের ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বাড়ছে স্মৃতিসৌধ এলাকায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com