সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শাহজালাল জামেয়া ইসলামিয়া নাজিরেরগাঁও সিলেট সদর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শাহজালাল জামেয়া ইসলামিয়া নাজিরেরগাঁও সিলেট সদর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরেরগাও শাখা কর্তক আয়োজিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের জন্য আলাদাভাবে সকল ১০ ঘটিকায় কুইজ সহ শারীরিক কসরতের বিভিন্ন প্রোগ্রামের শিক্ষনীয় প্রতিযোগিত গ্রহণ করা হয়।
প্রতিযোগিতা শেষে দুপুর ১২ ঘটিকায় মাওলানা আজিজুর রহমান সাহেবের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মতিউর রহমান সাহেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ সাহেব।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা জুনায়েদ আল হাবিব। অভিভাবকবৃন্দের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ।
বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা সানোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোঃ আলাউদ্দিন, মাওলানা জাহিদুর রহমানসহ অভিভাবকগন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com