সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
মুফতি রুহুল আমীন হতে যাচ্ছেন বায়তুল মোকাররমের নতুন খতিব

মুফতি রুহুল আমীন হতে যাচ্ছেন বায়তুল মোকাররমের নতুন খতিব

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ফোন করে মুফতি রুহুল আমীনকে এ খবর জানিয়েছেন।বৃহস্পতিবার (৩১ মার্চ) মুফতি রুহুল আমীন বলেন, আমি এখনও নিয়োগপত্রের চিঠি পাইনি।

তবে, ধর্ম মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী আমাকে খতিব হিসেবে নিয়োগের বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, দেশের প্রখ্যাত আলেম মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরীর সন্তান মুফতি রুহুল আমীন আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র সদস্য। একাধারে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

তার বাবা উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা হুসাইন আহমাদ মাদানীর একান্ত শিষ্য এবং ফরিদাবাদ, বড় কাটারা, লালবাগ মাদরাসাসহ দেশের অসংখ্য মসজিদ-মাদরাসা তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করেছে। গত ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com