বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

amarsurma.com

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চানপুর গ্রামের উত্তর-পূর্বে অবস্থিত বালি বিলে পড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
দিরাই থানা পুলিশ ও পরিবার সূত্র জানায়, চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী গ্রামের প্রদীপ দাসের পুত্র প্রমিত দাস (৫), রাজ কুমার দাসের পুত্র রক্তিম দাস (৬), দীপক দাসের মেয়ে বৃন্দা দাস (৭) বাড়ির সামনের বালি বিলের পাশে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে তারা তিনজন বিলে পড়ে গিয়ে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার বালি বিলে দিকে তাদের লাশ পাওয়া যায়।
করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস জানান, শিশুরা খেলাধুলা করার এক পর্যায়ে বাড়ির সামনের বিলে পড়ে মারা যায়। শিশুদের লাশ উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের ডাক্তার তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি মোঃ সাইফুল আলম বলেন, বাড়ির সামনের বিলের পাড়ে খেলাধুলা করার এক পর্যায়ে শিশুরা পানিতে ডুবে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com