বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ১৬০, জরুরি অবস্থা জারি

ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ১৬০, জরুরি অবস্থা জারি

bbc pic_103724আমার সুরমা ডটকম ডেক্স : ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরো ১৫০ জনকে জিম্মি করে রাখা হয়েছে। শুক্রবার ওই সন্ত্রাসী হামলার কারণে পুরো ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। শহরের কয়েকটি এলাকা এবং স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি। তবে একই সময়ে এ হামলায় ৪০ নিহত হওয়ার খবর জানিয়েছে বিবিসি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাতাক্লা আর্ট সেন্টারের সামনে এখনো গুলি চলছে বলে জানা গেছে। সেখানে প্রায় একশ’ জনকে জিম্মি করে রাখা হয়েছে। এনডিটিভি জানায়, জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে। শহরের একটি এশিয়ার রেস্তোরার সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির একজন সংবাদদাতা। একজন বন্দুকধারীকে আধা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন। পরে বন্দুকধারী সেখান থেকে পালিয়ে যায়। সূত্র: প্রেসটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com