রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মৌলভীবাজর-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সায়রা মহসীন

মৌলভীবাজর-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সায়রা মহসীন

3-ason-150x150আমার সুরমা ডটকম : মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে বৈধ একমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোননয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয়পার্টি প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, বিভিন্ন কারণে শুধুমাত্র সৈয়দা সায়রা মহসিন ছাড়া অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com