বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

ইউক্রেনের মিসাইল ফ্যাক্টরি গুঁড়িয়ে দিল রাশিয়া

আমার সুরমা ডটকম ডেস্ক:

এবার ইউক্রেনের মিসাইল কারখানা গুঁড়িয়ে দিল রাশিয়া। কিয়েভের অদূরে ঝুলিয়ানস্কি মেশিন বিল্ডিং প্লান্টে আছড়ে পরে একর পর এক রুশ ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, রাশিয়ার ভূখণ্ডে হামলা হলে কিয়েভে প্রচণ্ড বোমাবর্ষণ করা হবে বলেও হুমকি দিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের মিসাইল ফ্যাক্টরিতে সমুদ্র থেকে দূরপাল্লার ‘কালিবার’ মিসাইল ছোঁড়া হয়। কিয়েভের অদূরে ঝুলিয়ানস্কি মেশিন বিল্ডিং প্লান্টটিতে ইউক্রেনীয় ফৌজের জন্য অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম তৈরি এবং মেরামত করা হত। এই হামলার পর জেলেনস্কি বাহিনীর মিসাইল তৈরি ক্ষমতা হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রণালয়ের বক্তব্য, “কিয়েভের জাতীয়তাবাদী সরকার যদি রুশ ভূখণ্ডে কোনও সন্ত্রাসবাদী হামলা চালায় তাহলে কিয়েভে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তোলা হবে।”

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তারপর থেকেই পড়শি দেশে ভ্যাকুয়াম ও ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ রয়েছে পুতিন বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি ইউক্রেনের বুচা গণহত্যা ও বরোদিয়াঙ্কা শহরের ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে এবার পালটা ইউক্রেনের বিরুদ্ধে সাধারণ নাগরিককে নিশানা করার অভিযোগ তুলেছে রাশিয়া। গতকাল মস্কো অভিযোগ জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে ব্রিয়ানস্ক অঞ্চলে সাধারণ মানুষকে নিশানা করে জেলেনস্কি বাহিনী। তারপরই ইউক্রেনীয় ফৌজের একটি এমআই-৮ হেলিকপ্টার ধ্বংস করেছে রুশ এস-৪০০ মিসাইল সিস্টেম।

বলে রাখা ভাল, প্রায় ৫০ দিনের যুদ্ধে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। রাজধানী কিয়েভ ও খারকভ দেখলে মনে হয় জাদুবলে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ফিরে গিয়েছে শহরগুলি। মূহুর্মূহু গোলবর্ষণ ও যুদ্ধবিমানের কানফাটানো আওয়াজের মধ্যে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনা। সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com