সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

বিশ্বের দেশে দেশে ঈদ উদযাপন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশ আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া-মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে সোমবার (২ মে) সকালে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। গত শনিবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে রোববার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর সোমবার এসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কুয়েত, ইরাক, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়াসহ বিশ্বের বহু দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব দেশে সোমবার সকালে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com