সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সৌরজগতের ‘সবচেয়ে দূরবর্তী’ বস্তু শনাক্ত

সৌরজগতের ‘সবচেয়ে দূরবর্তী’ বস্তু শনাক্ত

sedna_103617আমার সুরমা ডটকম ডেক্স : এ পর্যন্ত প্রাপ্ত সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বস্তু শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিবিসি জানিয়েছে, জাপানের সুবারু টেলিস্কোপ দিয়ে  বস্তুটি শনাক্ত করা হয়েছে। এর দূরত্ব আনুমানিক ১৫শ’ কোটি ৫০ লাখ কিলোমিটার এবং এটি বরফে আচ্ছাদিত বলে ধারণা করা হচ্ছে। এই দূরত্ব সৌরজগতের সবচেয়ে দূরবর্তী সদস্য বলে কথিত প্লুটোর সবচেয়ে দূরবর্তী অবস্থান থেকেও তিনগুণ বেশি। বস্তুটিকে ভি৭৭৪১০৪ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটির পরিধি ৫০০ থেকে এক হাজার কিলোমিটার পরিমাপ করা হয়েছে। বস্তুটির আকার ও সৌরজগতে এর কক্ষপথ নির্ণয় করতে সময় নিয়ে বস্তুটিকে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ডিভিশন অব প্ল্যানেটারি সায়েন্সের ৪৭তম বার্ষিক অধিবেশনে এই আাবিষ্কারের কথা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কাছে ন্যাশনাল হার্বার এলাকায় এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের যে দলটি বস্তুটি খুঁজে পেয়েছেন তাদের নেতৃত্বে আছেন কার্নেগি ইনস্টিটিউট অব সায়েন্সের স্কট শেপার্ড এবং হাওয়াইয়ের জেমিনি মানমন্দিরের চাদ টরুজিল্লো। বহিঃসৌরজগতের দূরবর্তী বস্তুগুলোকে শনাক্ত করার বিষয়ে বিশেষজ্ঞ এই বিজ্ঞানীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com