সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে অনেক স্কুল শিক্ষার্থী ছিল। ট্রেন দুর্ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তদল কাজ শুরু করেছেন।
এদিকে গার্মিশ-পার্টেনকির্চেনের স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছিলেন, এই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে, পুলিশের মুখপাত্র জানিয়েছে, ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com