শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
মহানবী সা: নিয়ে কটুক্তির প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সভা

মহানবী সা: নিয়ে কটুক্তির প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সভা

আমার সুরমা ডটকম:

হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ সভা করেছে দিরাই মুসলিম যুব সমাজ।

শুক্রবার বিকেলে রাজধানীর প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভা থেকে ভারতে মহানবী (সা.)কে কটুক্তির তীব্র নিন্দা এবং অবিলম্বে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়। এসময় রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য দাবী জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

বক্তারা আরো বলেন, ‘বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্র এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যেও তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে।

আল মামুনের পরিচালনায় মিজান মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ মিয়া, মাইদুল মিয়া, রাজীব চৌধুরী ,মোহাম্মদ শিয়াব তালুকদার, ফরহাদ মিয়া ,শামসুল আলম,মিজানুর রহমান, টিপু সুলতান, সুলেমান খান, তপু চৌধুরি, ইয়াসিন, ইউনুস আহমেদ , মাহিন তালুকদার, রিজু আহমেদ, জাকারিয়া, সুয়েব, মাহদী আহমেদ, রিপন,আজির হুসাইন, শাক্কুর, বুলবুল , সুফিয়ান, তারেক, জুয়েল, হামিম জিল্লুরসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com