সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সিলেটে নবী প্রেমের মহাজাগরণ: নবীর অবমাননাকারীদের শাস্তির দাবি

সিলেটে নবী প্রেমের মহাজাগরণ: নবীর অবমাননাকারীদের শাস্তির দাবি

আমার সুরমা ডটকম:

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সিলেট মহানগরী। মঙ্গলবার (১৪ জুন) বাদ যোহর থেকে সিলেটের বিভিন্ন কওমী মাদ্রাসা ও এলাকা থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। এক সময় মিছিলের নগরীতে পরিণত হয়ে যায় পুরো সিলেট। সিলেট মহানগরীর কামরান চত্বরে ভ্রাম্যমাণ দুটি ট্রাকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা মুহিবুল হক গাছবাড়ী।

সমাবেশে বক্তারা, ভারতে মহানবী মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাংলাদেশ সরকারের প্রতি আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবী জানান। বক্তা ও উপস্থিত শ্রুতারা মহানবীকে কটুক্তিকারী ভারতের বিজিপি নেত্রী নুপুর শর্মা ও জিদ্দালের শাস্তির দাবিতে স্লোগান প্রদান করেন। এই ঘটনায় ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি সংসদের নিন্দা প্রস্তাব উত্থাপনে সরকারের নিকট আহ্বান জানান আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মুহতামিম, সদরে এদারা মাওলানা শায়খ জিয়া উদ্দীন, দারুল উলূম কানাইঘাট মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আলিম উদ্দীন শায়খে দুর্লভপুরী, লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা, কৌড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ মুহসিন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ আলেম মাওলানা রেজাউল কারীম জালালী, দারুল উলূম কানাইঘাট মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা শামসুদ্দিন দূর্লভপুরী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, ধনুকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ খান, জামিয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, প্রখ্যাত আলেমেদ্বীন ও বক্তা মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রামী, গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মাওলানা হাবিবে রব্বানী চৌধুরী, মাওলানা ক্বারী হারুনুর রশীদ, কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তালেব উদ্দিন, মুফতি ফয়জুল হক জালালাবাদী, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা এমরান আলম, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা আসলম রহমানী, মুফতি মুজিবুর রহমান, মুফতি মুতিউর রহমান, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা রেজাউল কারীম দরবস্তী, হাফিজ মাসউদ আজহার, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

বিকাল সাড়ে চারটা পর্যন্ত সমাবেশ চলে। এরপর বিশাল মিছিলের মাধ্যমে নগরীর বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত বিক্ষোভ করে নবী প্রেমিক তৌহিদী জনতা। পরে শায়খুল হাদীস মাওলানা আলিম উদ্দীন শায়খে দুর্লভপুরীর মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com