সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন

নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট

আমার সুরমা ডটকম ডেস্ক:

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মাকে মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন, দেশটির সুপ্রিম কোর্ট।

নূপুর শর্মার ওই মন্তব্য ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং এর প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ করা হয়। শুক্রবার (১ জুলাই) ভারতের সুপ্রিম কোর্ট বলেন, দেশে যা ঘটছে তার জন্য ‘এককভাবে দায়ী’ নূপুর শর্মা।

বিচারপতি সূর্য কান্ত বলেন, আমরা তাকে (ওই টিভি বিতর্কে) কীভাবে প্ররোচিত করা হয়েছিল, তা দেখেছি।

তবে তিনি যেভাবে কটূক্তি করেছেন এবং পরে জানিয়েছেন তিনি একজন আইনজীবী ছিলেন, তা লজ্জাজনক।

সুপ্রিম কোর্ট নূপুর শর্মার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর দিল্লিতে স্থানান্তর করা হয়। তার আইনজীবী বলেন, তিনি হুমকির সম্মুখীন হচ্ছেন।

বিচারপতি সূর্য কান্ত আরও বলেন, তিনি হুমকির মুখে নাকি নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছেন? যেভাবে তিনি সারাদেশে আবেগে আগুন ধরিয়েছেন। দেশে যা ঘটছে, তার জন্য এই নারী একাই দায়ী।

বিচারপতি বলেন, তিনি (নূপুর শর্মা) একটি দলের মুখপাত্র হলে কী হবে। তিনি মনে করেন-তিনি ক্ষমতায় আছেন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে যেকোনো বিবৃতি দিতে পারেন।

জবাবে নূপুরের আইনজীবী বলেন, তিনি শুধু একটি টিভি বিতর্কের সময় উপস্থাপকের একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আদালত বলেন, তাহলে উপস্থাপকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল।

নূপুরের আইনজীবী যুক্তি দিয়ে বলেন, এই ক্ষেত্রে নাগরিকদের কি কথা বলার অধিকার থাকবে না?

বিচারক কৌতুক করে জবাব বলেন, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের কথা বলার অধিকার আছে। গণতন্ত্রে, ঘাস জন্মানোর অধিকার আছে এবং গাধারও খাওয়ার অধিকার আছে। সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com