সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ঢামেক বার্ন ইউনিটের ডরমেটরি থেকে নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক বার্ন ইউনিটের ডরমেটরি থেকে নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের পেছেনের ডরমেটরি থেকে মিথিলা (২৬) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে ৬তলা ভবনের নিচ তলার এ-৪ নম্বর ফ্লাটে একটি রুমের দরজা ভেঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। শাহবাগ থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক মিথিলার রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে রাখা হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত করে বের করা হবে বলেও জানান তিনি। মিথিলার মামা খন্দকার শরীফ উদ্দিন শীর্ষ নিউজকে বলেন, মিথিলা বাংলাদেশ মেডিকেল থেকে ইন্টার্নি শেষ করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানের সঙ্গে গত ১১ মাস আগে তার বিয়ে হয়। মিথিলার বাবার নাম মোঃ ফিরোজ আহমেদ। কুমিল্লার সদর উপজেলার কান্দিরপাড় গ্রামে তাদের বাড়ি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com