বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
আনজুমানে তাহাফফুজে দ্বীনের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার সনদ ৯৬.২৯ ও খামিছ ৯৪.৮৪

আনজুমানে তাহাফফুজে দ্বীনের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার সনদ ৯৬.২৯ ও খামিছ ৯৪.৮৪

amarsurma.com

আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ১৪৪৩ হিজরি মুতাবেক ২০২২ খ্রিস্টাব্দ সনের সনদ ও খামিছ জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় আনজুমানের প্রধান কেন্দ্র দারুল উলূম দরগাহপুর মাদরাসায় আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতির হাতে এ ফলাফল হস্তান্তর করেন।
সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা শাহনূর আহমদ, সাহিত্য সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, দরগাহপুর মাদরাসার শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, সাধারণ সদস্য মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।
প্রকাশিত ফলাফল সূত্রে জানা যায়, এ বছর সনদ জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০৯ জন, এরমধ্যে ছাত্র ৮০ জন ও ছাত্রী ২৮ জন, অনুপস্থিত ১ জন, অকৃতকার্য ৪ জন, মোট পাস ১০৪ জন, পাসের হার ৯৬ দশমিক ২৯ শতাংশ। খামিছ জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬৮ জন, এরমধ্যে ছাত্র ১৪২ জন ও ছাত্রী ১২৬ জন, অনুপস্থিত ১৬ জন, অকৃতকার্য ১৬ জন, মোট পাস ২৩৯ জন, পাসের হার ৯৪ দশমিক ৮৪ শতাংশ।
সনদ জামাতে মুমতাজ ৪ জন, প্রথম বিভাগ ৭৯ জন, দ্বিতীয় বিভাগ ১৮ জন, তৃতীয় বিভাগ ৩ জন। খামিছ জামাতে মুমতাজ ১ জন, প্রথম বিভাগ ১২৫ জন, দ্বিতীয় বিভাগ ৮৫ জন, তৃতীয় বিভাগ ২৮ জন।
মেধা তালিকা অনুযায়ি সনদ জামাতে মুমতাজপ্রাপ্ত ৪ জন হলেন আয়েশা রাজি. মহিলা মাদরাসা কলকতখার মোছাঃ সায়েমা আক্তার, বড়মোহা দারুল উলূম ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মোছাঃ নুসরাত জাহান হেনা, প্রধান কেন্দ্র দারুল উলূম দরগাহপুরের আসআদ আহমদ ও নূর আহমদ।
মেধা তালিকা অনুযায়ি খামিছ জামাতের মুমতাজপ্রাপ্ত ১ জন হলেন চান্দিপুর ইসলামিয়া মাদরাসার হাফিজ মারুফ আহমদ মাসুম এবং প্রথম বিভাগপ্রাপ্ত ২ জন হলেন জামেয়া ইসলামিয়া করিমপুরের হোসাইন আহমদ ও সাতগাঁও বাগুয়া মাদরাসার গিলমান আহমদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com