মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

মোগাদিসুতে হোটেলে এলোপাতাড়ি গুলি, অন্তত নিহত ১০

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানোর আগে বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। এরপর তাঁরা হোটেলের ওপরের তলায় আশ্রয় নেয় বলে জানা গেছে। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গুলিবিনিময় হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
হোটেলের সামনে জড়ো হয়েছেন ভেতরে আটকা পড়াদের স্বজনেরা। এরই মধ্যে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।
এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে অঞ্চলটিতে সক্রিয় আল-কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন আল শাবাব। স্থানীয় সময় শুক্রবার (১৯ আগস্ট) সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি।

এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মহামুদ। গত মে মাসে তিনি দেশটির ক্ষমতা গ্রহণের পর প্রথম এমন বড় হামলার ঘটনা ঘটল। এর আগে গত রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হন। সেই হামলার বদলা নিতেই সংগঠনটি মোগাদিসুর হোটেলে পাল্টা হামলা চালিয়েছে বলে মনে করছেন অনেকে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com