বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই: জি এম কাদের

amarsurma.com

আমার সুরমা ডটকম:

জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এখন জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই। তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনও কিছুটা আছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ভালো কাজ করে, তাহলেই আমরা তাদের সঙ্গে থাকব, যেমনটি ছিলাম। জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে না-ও থাকতে পারি।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) শান্তিপূর্ণ কারচুপির মেশিন আখ্যা দিয়ে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কারচুপি করে সরকার যাকে চাইবে তাকেই পাস করিয়ে দিতে পারবে। তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান জি এম কাদের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com