বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

ভূমিধসে নেপালে নিহত ১৭

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

নেপালে ভারি বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। শনিবার দেশটির কর্মকর্তারা জানান, নেপালের পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে। দুযোর্গের কবলে পড়ে এখনো আরও ছয় জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
দেশটির পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কার্কি জানিয়েছেন, আচ্ছাম জেলায় এ ঘটনা ঘটে। এটি রাজধানী কাঠমান্ডু থেকে পশ্চিমে ৪৫০ কিলোমিটার (২৮১ মাইল) দূরে অবস্থিত। টানা বৃষ্টিতে পাঁচটি ঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করেন টিমের সদস্যরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জুন থেকে সেপ্টেম্বর, বর্ষা মৌসুমে ভারি বৃষ্টির কারণে নেপালে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ভারি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ হয়েছেন আরও ১২ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com