বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

বাড়লো ডলারের দাম

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ডলারের দর আরও এক টাকা বাড়িয়ে ৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ রকম দরে কয়েকটি ব্যাংকের কাছে ছয় কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলো ১০৮ টাকায় প্রবাসী আয় ও ৯৯ টাকায় রপ্তানি বিল নগদায়নের সিদ্ধান্ত নেওয়ার পর দিন দর বাড়ানো হলো। সোমবার প্রবাসী ও রপ্তানিকারক থেকে নির্ধারিত দরে ডলার পেয়েছে ব্যাংকগুলো। প্রতিটি ব্যাংকের সোমবারের ডলার কেনার গড় দরের ভিত্তিতে মঙ্গলবার থেকে এলসি নিষ্পত্তি শুরু হবে বলে জানা গেছে।
বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে আমদানি ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগের পাশাপাশি রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কয়েকটি ব্যাংকের কাছে ছয় কোটি ৫০ লাখ ডলার বিক্রির পর চলতি অর্থবছরে মোট বিক্রি গিয়ে ঠেকেছে ২৮৩ কোটি ৪৫ লাখ ডলার।
গত অর্থবছর বিক্রি করা হয় ৭৬২ কোটি ১৭ লাখ ডলার। এভাবে ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গত বৃহস্পতিবার ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে নেমেছে। গত বছরের অগাস্টে যেখানে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com