শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

অবশেষে র‌্যাব-পুলিশের জালে ধর্ষক আব্দুল আহাদ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

অবশেষে ঘটনার ৬ দিন পর সুনামগঞ্জের দিরাইয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ১০ বছরের শিশু ধর্ষণকারী আব্দুল আহাদকে র‌্যাব-পুলিশ ও সাধারণ জনতার যৌথ প্রচেষ্টায় সিলেটের সালুটিকর এলাকা থেকে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে দিরাই থানা পুলিশের একটি টিম সিলেট থেকে দিরাই নিয়ে আসছে বলে জানান থানার ওসি (তদন্ত) আকরাম আলী। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়ের মা কুলসুম বেগম বাদী হয়ে আব্দুল আহাদকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ ঃ ১৭-০৯-২০২২ ইংরেজি।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের আনোয়ারপুর (উলুকান্দি) গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুল আহাদ (৪৫) বাদীর মেয়ে গ্রামের মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১০) মজা দেয়ার লোভ দেখিয়ে মুখে কাপড় চেপে সরকারি রাস্তার পশ্চিমে আমন জমিতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর মেয়ে কাদামাখা শরীরে বাড়িতে এসে কেঁদে কেঁদে মাকে ঘটনাটি জানায়। পরে ভিকটিমকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, ধর্ষক আব্দুল আহাদ এ পর্যন্ত তিনটি বিয়ে করেছে। বর্তমানে সে তৃতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com