সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে ৩ মাদকসেবী গ্রেফতার

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সাংবাদিক পরিচয়দানকারীসহ ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মিলন বাজার থেকে দেড় লিটার মদসহ তাদের গ্রেফতার করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলমের দিক নির্দেশনায় এসআই মিন্টু চৌধুরী ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবীদের আটকে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো ইউনিয়নের চাকুয়া গ্রামের গুপিকা রঞ্জন দাসের পুত্র সাংবাদিক পরিচয়দানকারী প্রীতম দাস (৩২), লসিমপুর গ্রামের গুরুদয়াল দাসের পুত্র দিলিপ চন্দ্র দাস (৪০) ও লৌলারচর গ্রামের অবনী চন্দ্র দাসের পুত্র অসিম দাস (৩৫)।
দিরাই থানার এসআই মিন্টু চৌধুরী বলেন, মাদকের ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আমরা আসামীদের গ্রেফতারের পর হাসপাতালে পরীক্ষা করে মাদক সেবনের সত্যতা পেয়েছি। আগামীকাল আসামীদের কোর্টে চালান করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com