সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বিএনপি খেলা শুরু করলে মুজিব কোর্ট পরা কোনো লোক থাকবে না দেশে: গণসমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

বিএনপি খেলা শুরু করলে মুজিব কোর্ট পরা কোনো লোক থাকবে না দেশে: গণসমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘খেলা হবে’ মন্তব্যর প্রেক্ষিতে বিএনপি সিলেটে বিভাগীয় গণসমাবেশ পুলিশকে রেখে খেলতে নামার আহ্বান জানিয়েছেন নেতারা। আজ শনিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তারা এমন আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘ওয়াবেদুল কাদের সাহেব কথায় কথায় বলেন খেলা হবে, খেলা হবে। আমরাও বলতে চাই খেলা হবে।’ ওবায়েদুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা পুলিশকে রেখে খেলতে আসেন। দুই ঘন্টাও টিকতে পারবেন না। বিএনপি এখনো খেলা শুরু করেনি। বিএনপি খেলতে শুরু করলে দেশে মুজিব কোর্ট পরা কোন লোক থাকবে না।’

বিএনপির কেন্দ্রেীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘এই সরকারের দিন শেষ। তারা এখন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। কিন্তু পালাতে দেওয়া হবে না তাদের।’

বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার বলেন, ‘১০ ডিসেম্বর আমরা ঢাকা শহরে আসছি। কোন ধানাইপানাই চলবে না। ক্ষমতা ছাড়েন। না হলে ক্ষমতা থেকে নামানো হবে টেনে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com