রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

দিরাইয়ে সংঘর্ষের ঘটনায় ৪ জন আটক

amarsurma.com
দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক

আমার সুরমা ডটকম:

মঞ্চে উঠা নিয়ে দিরাই উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় এজহারনামীয় ৪ জন আসামীকে দিরাই থানা পুলিশ আটক করেছে। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার তাড়ল গ্রামের আব্দুল মালিক চৌধুরীর ছেলে নুরে আলম চৌধুরী (৫৫), চণ্ডিপুর গ্রামের আব্দুল আলেকের ছেলে রহমত আলী (৩৮), ঘাগটিয়া গ্রামের আপ্তাব আলীর ছেলে রায়হান মিয়া (২১) ও চান্দপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে শনজু দাস (৩৭)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন।

জানা যায়, গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মঞ্চে উঠা নিয়ে দলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় অর্ধশত আহত ও গুরুতর আহত ১ জন মারা যাওয়ার ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারাসহ উভয়পক্ষের নেতাকর্মী আহত হন। সংঘর্ষের এ ঘটনায় দিরাই পৌর সদরের চণ্ডিপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী কলিম উদ্দিন বাদী হয়ে ১৭ নভেম্বর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের একাংশের নেতা মোশাররফ মিয়াকে প্রধান আসামীসহ ৮১ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com