শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

দিরাইয়ে আমন ধানের ভালো ফলন

amarsurma.com
দিরাইয়ে আমন ধানের ভালো ফলন

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
বন্যা পরবর্তী দিরাইয়ে আমন ধানের ভালো ফলন হয়েছে বলে জানা গেছে। এ বছর রফিনগর ইউনিয়ন ছাড়া দিরাই পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ২ হাজার ৭২৫ হেক্টরে আমন ধানের চাষ করা হয়।
দিরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ২৮টি ব্লকের মধ্যে ১৩টিতে আমন ধানের চাষ করা হয়। সূত্র মতে, উপজেলার রফিনগর ইউনিয়নের চরনারচর ব্লকে ২শত হেক্টর, শ্যামারচর ব্লকে ৩০ হেক্টর, রাজানগর ইউনিয়নের রাজানগর ব্লকে ৪৬০ হেক্টর, রন্নারচর ব্লকে ১৭০ হেক্টর, ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর ব্লকে ২২০ হেক্টর, করিমপুর ইউনিয়নের বদলপুর ব্লকে ৩৯৫ হেক্টর, সাকিতপুর ব্লকে ১০৫ হেক্টর, তাড়ল ইউনিয়নের বাউসি ব্লকে ২০ হেক্টর, কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ ব্লকে ৪৪৫ হেক্টর, গলিশাইল ব্লকে ২৩৫ হেক্টর, জগদল ইউনিয়নের নগদীপুর ব্লকে ৫০ হেক্টর, দিরাই সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী ব্লকে ১৯৫ হেক্টর ও দিরাই পৌরসভার ব্লকে ২শত হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এ বছর হেক্টর প্রতি ধান উৎপাদন হয়েছে ৪.৩৫ মেট্রিকটন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com