শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার কাউন্সিল সম্পন্ন 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার কাউন্সিল সম্পন্ন 

সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ

আমার সুরমা ডটকম ডেস্ক:

গত ২৮ নভেম্বর ২০২২ ইংরেজি সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হ্যাকনি শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা আব্দুল মজিদকে সভাপতি, হাফিজ রশীদ আহমদকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ। মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ।

ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউদ্দীন, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া।

সভায় মুফতিয়ে আজম পাকিস্তান মুফতি মুহাম্মদ রফি উসমানী রাহ.-এর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নবনির্বাচিত কমিটির তালিকা:

সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সহ-সভাপতি মুফতি মুতাহির সিদ্বিক, হাজি হারুন মিয়া, আশিক আলি, হাফিজ সাদিকুল ইসলাম, আলি আহমদ, সেক্রেটারী হাফিজ রশীদ আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা সৈয়দ সানোয়ার হোসেন, সহ-সেক্রেটারী মাওলানা সাফওয়ান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক সূহেল চৌধুরী, সহ-প্রচার সম্পাদক সালিক মিয়া, সমাজসেবা সম্পাদক মুদাব্বির হোসেন মদু মিয়া, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুহিব্বুল্লাহ হেলাল, মনির আহমদ, মেহদী আকিফ, সাহ আহমদ, হাফিজ উসমান আহমদ, এহসান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com