সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

সুনামগঞ্জের সীমান্তে কয়লা চোরাকারবারী গ্রেফতার

amarsurma.com
সুনামগঞ্জের সীমান্তে কয়লা চোরাকারবারী গ্রেফতার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তে আব্দুল্লাহ নামে পলাতক এক কয়লা চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে উপজেলার লালঘাট সীমান্ত গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল্লাহ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট সীমান্ত গ্রামের আলাল মিয়ার ছেলে। বুধবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এতথ্য নিশ্চিত করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মামলার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ গোলাম হক্কানীর নেতৃত্বে সোমবার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি টিম কয়লা চোরাচালান মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা পলাতক আসামী আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ভোররাতে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লা বোঝাই ট্রলার নেত্রকোনার কলমাকান্দা নিয়ে যাবার সময় উপজেলার পাটলাই নদীর নৌপথে পুলিশ ৭ হাজার কেজি কয়লা ও ট্রলারসহ ছয় চোরাকারবারিকে গ্রেফতার করে। ওই সময় ট্রলারে থাকা সীমান্তের পেশাদার কয়লা চোরাকারবারি আব্দুল্লাহসহ আরো কয়েক চোরাকারবারি পালিয়ে যায়। এরপর পুলিশ বাদী হয়ে আব্দুল্লাহসহ ১২ চোরাকারবারির বিরুদ্ধে কয়লা চোরাচালান মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, আব্দুল্লাহর নেতৃত্বে উপজেলার বালিয়াঘাট-চারাগাঁও সীমান্ত এলাকার লালঘাট-বাঁশতলা সীমান্ত গ্রামের একাধিক চক্র ভারতে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে হতদরিদ্র শ্রমিকদের ভারতে থাকা মেঘালয় পাহাড়ে মৃত্যুকুপ খ্যাত গহীন কোয়ারি থেকে কয়লা উক্তোলন করিয়ে এপারে নিয়ে এসে গত দেড় থেকে দুই বছর ধরে দেশের বিভিন্ন স্থানে চোরাচালানের কয়লা সরবরাহ করে আসছিলো। পুলিশ-বিজিবি একাধিকবার চোরাচালানের কয়লা জব্দ করলেও কৌশলে পালিয়ে যেত চোরাচালানী চক্রের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com