বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
আমার মনে হয় এত বার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না: শেখ হাসিনা

আমার মনে হয় এত বার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না: শেখ হাসিনা

amarsurma.com
শেখ হাসিনা

আমার সুরমা ডটকম:

টানা ১০ বারের মতো আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়া শেখ হাসিনা দল চালাতে নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে নিজের বয়সের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘সংগঠনটা যেন ঠিকভাবে চলে সেই ব্যবস্থা করতে হবে।’ রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সরকারি দলটির সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা এসব কথা বলেন।

নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এত বার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু বিশ্বব্যাপী একটা দুঃসময়… বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিকভাবে চলে সেই ব্যবস্থা করতে হবে।’

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়। নতুন এই কার্যনির্বাহী সংসদে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুননির্বাচিত হয়েছেন।

শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা গণভবনে নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যাই হোক আপনারা কষ্ট করে গণভবনে এসেছেন, এই ভবন আপনাদেরই। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণের।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com