সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

পদ্মা সেতুতে ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে

amarsurma.com
পদ্মা সেতুতে ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে

আমার সুরমা ডটকম:

২০২৩ সালের প্রথম দিন অর্থনীতির সুখবর দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর এখন পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি সুখবর। গতকাল রোজধানীর সেতুভবনে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়কালে নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন বছরে বিরোধী দল সকল বিশূংখলা বন্ধ করে দেশের জন্য ইতিবাচক রাজনীতির ধারায় ফিরবে বলে আশা করি। দেশের মানুষ নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এটা তাদের বুঝতে হবে। তাই নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করে আওয়ামী লীগ।

এরপর সেতুভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর পর তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com