শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে পিতাপুত্র নিহত

amarsurma.com
দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের বাদশা মিয়ার টিলায় বিস্ফোরণে পিতা-পুত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় নিহতরা হলেন ইসমাইল খারিজ (৪৫) ও ছেলে রিফাত হোসেন (৭)। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় কাপ্তাইয়ের বাদশা মিয়ার টিলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখে আরশাদ উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৪৫) ও ইসমাইল হোসেনের ছেলে রিফাত হোসেন মারাত্মক ভাবে আহত হয়। তাৎক্ষণিক আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দু’জন সম্পর্কে পিতা-পুত্র। বিস্ফোরণের পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। রোববার রাাত আনুমানিক ৯টায় কাপ্তাই থানার এসআই মোঃ আবুল খায়ের ঘটনা পরিদর্শন শেষে লাশের সুরতহাল তৈরি করেন।

রোববার দিনগত রাত পৌনে ১টায় কাপ্তাই থানার ডিউটি অফিসার এএসআই শারমিন আক্তার বলেন, ঘটনাস্থলে পৌঁছে এসআই মোঃ আবুল খায়ের সুরতহাল রিপোর্ট তেরী করেছেন। মৃতদেহের ময়নাতদন্তের জন্য সোমবার রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হবে । পুলিশ, সেনাবাহিনী ও বিশেষজ্ঞ টীমের তদন্তের পর প্রকৃত কারন বলা যাবে। এর আগে বিস্ফোরণ কি-না নিশ্চিত করে বলা সম্ভব না বলে যোগ করেন এ কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরক ও বিস্ফোরণের কারন জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com