বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

দিরাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

amarsurma.com
দিরাই-মদনপুর সড়কে বাস চাপায় স্কুলছাত্রীসহ নিহত দুই

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ের পৌরশহরের সুজানগর গ্রাম সংলগ্ন সড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন, এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে সিলেট প্রেরণ করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
দিরাই থানা সূত্রে জানা যায়, দিরাই-মদনপুর সড়কের দিরাই পৌর এলাকার সুজানগর সংলগ্ন সড়কে জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজিনগর গ্রাম থেকে দিরাই আসার পথে ও দিরাই থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস-মোটর সাইকেল সংঘর্ষে তিনজন আহত হয়। তারা হলেন শান্তিগঞ্জ উপজেলার গাজিনগর গ্রামের ওদুদ মিয়ার ছেলে জিহাদ (১৯), একই গ্রামের নুর হোসেনের ছেলে রুমান (২৫), কাশেম মিয়ার ছেলে আরমান (২২)। আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেল চালক জিহাদ ও আরমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com