বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে, আজ রাতে ফাঁসি হচ্ছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে, আজ রাতে ফাঁসি হচ্ছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

kamal_104400আমার সুরমা ডটকম : মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের রায়ের পূর্ণাঙ্গ কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ছাই রঙের একটি মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালের ৫ সদস্য রায়ের কপি নিয়ে কারাগারে প্রবেশ করেন। এর আগে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রায়ের কপিতে স্বাক্ষর করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার অফিস সূত্রে এ সব তথ্য জানা গেছে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি  জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় আজ বৃহস্পতিবার রাতে কার্যকর করা হচ্ছে না। তবে দণ্ড কার্যকরের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রাত নয়টার দিকে এতথ্য জানান। তিনি বলেন, ‘আইনগত বিষয় যাচাই-বাছাই করেই রায় কার্যকর করা হবে। সে অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ফাঁসি কার্যকর হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com