রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জনগণ অথর্ব শিক্ষামন্ত্রীকে আর দেখতে চায় না -খেলাফত মজলিস নেতৃবৃন্দ

জনগণ অথর্ব শিক্ষামন্ত্রীকে আর দেখতে চায় না -খেলাফত মজলিস নেতৃবৃন্দ

amarsurma.com
জনগণ অথর্ব শিক্ষামন্ত্রীকে আর দেখতে চায় না -খেলাফত মজলিস নেতৃবৃন্দ

আমার সুরমা ডটকম:

ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস প্রণেতা জাফর ইকবাল গংরা দেশের দুশমন। এসব দুশমনদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৯২% মুসলমানের দেশের জনগণ অথর্ব শিক্ষামন্ত্রীকে আর দায়িত্বে দেখতে চায় না। জনগণের আস্থাভাজন ব্যক্তিকেই শিক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সকল আলেম ওলামাদের রমজানের আগেই মুক্তি দিতে হবে। অন্যথায় ১৭ রমজান বদর দিবসেই কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে। আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী আয়োজিত পূর্ব ঘোষিত দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি ও দশ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের মহানগরী সভাপতি মাওলানা আতাউল্লাহ আমিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, মুফতি শরাফত হোসাইন, মাওলা তাফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শরিফ হোসেন, মাওলানা কামাল উদ্দিন ফারুকী ও মাওলানা রাকিবুল হক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com