শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সিলেটে ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসব শুরু হচ্ছে ১৯ নভেম্বর থেকে

সিলেটে ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসব শুরু হচ্ছে ১৯ নভেম্বর থেকে

we214-300x192আমার সুরমা ডটকম : বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অঞ্চলভিত্তিক আবৃত্তি উৎসব ও কর্মশালা’ ২০১৫”। সেই ধারাবাহিকতায় আগামী ১৯ নভেম্বর থেকে সিলেট অঞ্চলের আবৃত্তি সংগঠনের অংশগ্রহণে এ আয়োজন শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর। এতে অংশগ্রহণ করছে সিলেট জেলার উর্বশী আবৃত্তি পরিষদ, মাভৈ: আবৃত্তি সংসদ, শ্রুতি সিলেট, মৃত্তিকায় মহাকাল, কথন আবৃত্তি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাহিত্য একাডেমী ও তিতাস আবৃত্তি সংগঠন এবং মৌলভীবাজার জেলার কণ্ঠধ্বণী আবৃত্তি চক্র, শ্রীমঙ্গল। ১৯ নভেম্বর বিকেল ৪টায় নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন আবৃত্তি প্রশিক্ষক, নির্দেশক ্র সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর বরকত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাবিব, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো. ফয়সল মাহমুদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক রেজিনা ওয়ালী লিনা। কর্মশালার পাশাপাশি উৎসবে প্রতিদিন থাকছে একক ও দলীয় পরিবেশনা যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ।
এদিকে ‘অঞ্চলভিত্তিক আবৃত্তি উৎসব ও কর্মশালা’ ২০১৫” সিলেট উদযাপন উপলক্ষে গতকাল রোববার এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও আবৃত্তি কর্মশালা ও উৎসব ব্যবস্থাপনা পরিষদের আহবাবয়ক মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী আহসান উল্লাহ তমাল। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মৃত্তিকায় মহাকাল’র মূখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান, মাভৈ: আবৃত্তি সংসদ’র সভাপতি গিয়াস বাবু, উর্বশী আবৃত্তি পরিষদ’র সাধারণ সম্পাদক মিথুন দাস, সদস্য ইমরান সোহান, আলমগীর ফারজান, কথন আবৃত্তি সংসদ’র সাধারণ সম্পাদক আবু বকর আল আমীন, সদস্য নকিব চৌধুরী, শ্রুতি সিলেট’র সদস্য সুজন আচার্য্য, অজয় চক্রবর্তী, সুজন দাস, আল আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com