বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ১০

amarsurma.com
দিরাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের দুই গ্রুপের মধ্যে।

জানা যায়, সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে মশিবুর, নজিরের ছেলে মেহেদী ও আব্দুছ ছত্তারের ছেলে হাসান মিলে মৃত দোলা মেম্বারের ছেলে হিরণের উপর ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরদিন গতকাল রোববার যোহরের নামায শেষে মসজিদ থেকে মশিউর রহমান বের হলে ইদন মিয়ার পক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এর জের ধরে বিকেলে সাজ্জাদুর রহমানের লোকজন দিরাই বাজারের দোকানে হাজী ইদন মিয়া উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এর কিছুদিন পরই উভয়পক্ষের লোকজন চন্ডিপুর গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ইদন মিয়ার ছেলে রায়হান মিয়া (২১), সাজ্জাদুর রহমানের ছেলে মশিবুর রহমান (২৪)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দিরাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com