বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে সবাহি মক্তব শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিরাইয়ে সবাহি মক্তব শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

amarsurma.com
দিরাইয়ে সবাহি মক্তব শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে ভাইটপাড়া ইউনিয়নের চালতপাড় জামে মসজিদে বৃটেন প্রবাসি ব্যরিস্টার শায়খ মাওলানা বদরুল হক পরিচালিত ‘মুমিন এইড ইউ.কে’-এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা হতে আসর পর্যন্ত সবাহি মক্তব শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শায়খ মাওলানা আবুল কাসিমের পরিচালনায় এ কর্মশালায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা ইলিয়াস আহমদ, সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।
বক্তারা ইতিহাসের আলোকে সবাহি মক্তবের গুরুত্ব, তাৎপর্য ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আগামি প্রজন্মকে ধর্মের পথে রাখতে হলে সবাহি মক্তবের কোন বিকল্প নেই। তাগুতের দোসররা সবাহি মক্তবের শিক্ষাকে ধ্বংস করে দিতে নানা পায়তারা করছে। সবাহি মক্তব যেহেতু ধর্মীয় শিক্ষার মূল ভিত্তি, তাই এই শিক্ষা ধারাকে নষ্ট করতে তারা কিন্ডার গার্টেন নাম দিয়ে একটি শিক্ষা পদ্ধতি চালু করেছে। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদেরকে কৌশলী অবস্থানে যেয়ে কাজ করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় উপস্থিত সকলেই বৃটেন প্রবাসি শায়খ মাওলানা বদরুল হকের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরণের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com