শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
এবার উত্তর প্রদেশে পুলিশের পাহারায় দুই মুসলিম রাজনীতিবিদকে গুলি করে হত্যা

এবার উত্তর প্রদেশে পুলিশের পাহারায় দুই মুসলিম রাজনীতিবিদকে গুলি করে হত্যা

amarsurma.com
এবার উত্তর প্রদেশে পুলিশের পাহারায় দুই মুসলিম রাজনীতিবিদকে গুলি করে হত্যা

আমার সুরমা ডটকম ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে পুলিশ পাহারায় থাকা অবস্থায় আততায়ীদের হাতে খুন হয়েছেন বিরোধী দলীয় রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ। যোগী আদিত্যনাথ রাজ্য সরকারের পুলিশ অবশ্য ‘গ্যাংস্টার’ হিসেবে তাদেরকে গ্রেফতার করেছিল। সেই পুলিশের উপস্থিতিতেই তাদের হত্যা করা হয়। যোগী সরকার নির্দেশ দিয়েছে, এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করবে তিন সদস্যের কমিটি। এছাড়া প্রয়াগরাজসহ উত্তরপ্রদেশের সব জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এর মাত্র দু’দিন আগে আতিক আহমেদের ছেলে আসাদ নিহত হন ‘এনকাউন্টারে’।

পুলিশের ভাষ্যে বলা হয়েছে, শনিবার রাতে আতিক এবং আশরফকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতালের পথে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন আতিক। ওই সময়ই আচমকা আতিকের মাথায় গুলি লাগে। লুটিয়ে পড়েন আতিক। তার পর তাকে ও আশরাফকে ঘিরে ধরে গুলি চালাতে থাকে দুষ্কৃতিকারীরা। সেখানেই দু’ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ তিন দুষ্কৃতিকারীকে ধরেছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বন্দুকটিও। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আততায়ীরা সাংবাদিকের ছদ্মবেশে এসেছিলেন। আতিক এবং তার ভাইকে খুনের পর তিন দুষ্কৃতিকারী স্লোগান দিতে থাকে। তখন পুলিশ তাদের ধরে ফেলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com